প্রশ্ন ফাঁস ও নকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সরকারের মেয়াদে গৃহীত নানা পদক্ষেপ শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। পাবলিক পরীক্ষায় নকল বন্ধ করা, ঠিক সময়ে পরীক্ষার আয়োজন করা, ফলাফল ঘোষণা করা, বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ করাসহ নানা সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। 

কিন্তু সময়ের বড় চ্যালেঞ্জ প্রশ্নপত্র ফাঁস রোধ করা।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীরা প্রশ্ন ফাঁসের মতো ঘটনার মুখোমুখি হচ্ছে। এ কারণে তাদের কচি মানসে আমরা অসততার বীজ বপন করে দিচ্ছি। এতে এই কোমলমতি শিক্ষার্থীরা বইবিমুখ হয়ে যাবে। জ্ঞানশূন্য একটি প্রজন্ম গড়ে উঠবে। বিসিএস পরীক্ষা, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এইচএসসি, এসএসসি, জেএসসি, প্রাথমিক শিক্ষা সমাপনী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল পরীক্ষাসহ প্রায় সব পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে।

এই ফাঁস হওয়া প্রশ্ন পেয়ে অযোগ্য ব্যক্তিরা চাকরিতে সুযোগ পাচ্ছে, শিক্ষার্থীরা প্রশ্নের আশায় পড়ালেখা কম করছে। সামনে জেএসসি ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। শতভাগ স্বচ্ছতায় যেন এই পরীক্ষাগুলো সম্পন্ন হয়, এ জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হোক এবং প্রশ্ন ফাঁসের সংস্কৃতি বন্ধ করা হোক।

ঢাকা।