প্রশ্নপত্র ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে প্রশ্নপত্র ফাঁস সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এটি এখন আর কোনো দৈব ঘটনা নয়। চাকরি কিংবা সার্টিফিকেট পরীক্ষার কোনোটাই বাদ যাচ্ছে না এর আগ্রাসন থেকে।
গেল পিএসসি, জেএসসি, জেডিসি, এসএসসি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্য দিয়েই শেষ হয়েছে। সম্প্রতি এইচএসসি এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষেরও ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নপত্র মিলেও যাচ্ছে বলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকেরা বারবার অভিযোগ জানিয়ে আসছেন। সংবাদমাধ্যমেও এ খবর উঠে এসেছে। তবু কোনো পরীক্ষাই স্থগিত কিংবা বাতিল হচ্ছে না। বড়জোর তদন্ত কমিটি গঠিত হয়েছে, যদিও ফলাফল শূন্য।
চাকরির প্রথম ধাপ হচ্ছে মেধা ও যোগ্যতাসম্পন্ন সার্টিফিকেট অর্জন। কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে, যে শিক্ষার্থীরা একের পর এক সার্টিফিকেট পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে একসময় দেশ ও জাতির হাল ধরবে, তারাই আজ প্রশ্নপত্র ফাঁসের চক্রে বিভ্রান্ত। যে হারে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে, এতে শিক্ষার মেরুদণ্ড ভেঙে যাবে। জাতি হয়ে পড়বে মেধাশূন্য, বাড়বে বেকারত্ব।
মোহাম্মদ নূর
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ গাজীপুুর।