প্রশ্নপত্র ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। এর আগে ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের দুই সেট প্রশ্ন ফাঁস হয়েছে, যা বোর্ডের প্রশ্নের সঙ্গে হুবহু মিলে গেছে।
এখন পরীক্ষায় নকল না থাকলেও প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পিএসসিসহ নানা নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেলের ভর্তি পরীক্ষায়ও প্রশ্ন ফাঁস হয়ে যায়। প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি জানাজানি হলে কর্তৃপক্ষ এক বা একাধিক তদন্ত কমিটি গঠন করে। কিন্তু এর সঙ্গে জড়িত চক্রটি ধরা পড়ে না। এটি দুঃখজনক।
প্রশ্নপত্র ফাঁস হচ্ছে একটি জঘন্য কাজ। মাদকাসক্তি যেমন যুবসমাজকে অধঃপতনের দিকে নিয়ে যায়, তেমনি প্রশ্নপত্র ফাঁসও শিক্ষার্থীদের কম ক্ষতি করে না। তাই, প্রশ্নপত্র ফাঁসকারীদের ধরা হোক। কঠোর শাস্তি দেওয়া হোক।

মোহাম্মদ মফিজ উদ্দিন

মানিকনগর, ঢাকা।