প্রাণের ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার প্রাণের শহর ঢাকা। যে যাই বলুক, ঢাকা শহর ছাড়া আমার ভালো লাগে না। কি নেই ঢাকাতে? সবই আছে, রঙিন মানুষ আছে। হাজার রকম খাবার আছে, মনজুড়ানো বাতাস আছে, হাস্যকর বেদনারাও আছে। তবু আমরা কেন বলি ঢাকা একটা বসবাসের অযোগ্য শহর?
অযোগ্য তো আমরাই করি, রাস্তায় ময়লা ফেলি, শব্দদূষণ করি, নদীর পানিতে বর্জ্য ফেলি। অপরিকল্পিত ভবন নির্মাণ করি। তবে দোষটা কার? আমার না ঢাকা শহরটার? এভাবে বলছি এই জন্য যে, কয়েক দিন হলো শুরু হয়েছে টি-টোয়েন্টির রোমাঞ্চকর আনন্দ। আনন্দ তো লাগবেই। কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঢাকা সেজেছে নতুন করে, রাস্তাঘাটে তেমন যানজট নেই, ময়লা নেই, চারদিকে নিরাপত্তার বেষ্টনী। ভালো লাগছে খুব। আর ভালো লাগাটা যেন সব সময়ের জন্যই হয়। প্রাণের ঢাকা যেন এ রকমই থাকে, তাই কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ,
শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঢাকা নয়, প্রতিটা দিন, প্রতিটি সময় ঢাকা যেন এ রকম সুন্দর থাকে। স্বপ্নের ঢাকা, প্রাণের ঢাকা যেন সব সময় পরিষ্কার থাকে। এটা কি খুব বেশি চাওয়া?
মাহমুদুননবী রনি, মোহাম্মদপুর, ঢাকা।