প্রাথমিক শিক্ষকদের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে জানাতে চাই, প্রাথমিক শিক্ষার উন্নতি ও অগ্রগতি ব্যতীত সমাজ তথা জাতির কোনো উন্নতি সম্ভব নয়। শিক্ষাক্ষেত্রে বিপ্লব সাধনের সৈনিক হচ্ছেন প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। সরকার প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য সম্মানজনক বেতন স্কেল এবং উচ্চশিক্ষিত শিক্ষকদের পদোন্নতি দেবে—এই  প্রতিশ্রুতির কারণে উচ্চশিক্ষিত অনেক ছেলেমেয়ে প্রাইমারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকতা পেশায় এসেছেন এবং এতে প্রাইমারি শিক্ষার প্রসার ও গুণগত মান বেড়েছে। সরকারের মেয়াদ শেষ পর্যায়ে। এ অবস্থায় সরকার তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা নেবে, এ প্রত্যাশা শিক্ষকদের।

তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি।

শ্যামল কান্তি বিশ্বাস

সি. শিক্ষক, স. প্রাইমারি, হাটহাজারী চট্টগ্রাম।