প্রাথমিক শিক্ষকদের বেতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সব শিক্ষার মূল ভিত্তি। আমাদের দেশে শিক্ষাক্ষেত্রে চলমান নানা অনিয়ম আর বৈষম্যে ভরা। শিক্ষা উন্নয়নে রাষ্ট্রপক্ষ সব দিক দিয়ে শিক্ষকদের অবহেলার চোখে দেখে। এ দেশের প্রাথমিক স্তর ব্যতীত অন্যান্য স্তরে শিক্ষক তথা শিক্ষাসংশ্লিষ্ট পদগুলোর আর্থিক সুবিধা মোটামুটি বলা চলে। স্বাধীনতার চার দশক পরে জাতিকে একটি শিক্ষানীতি উপহার দিতে সক্ষম হয়েছে।
শিক্ষানীতি ব্যতীত কোনো দেশে শিক্ষায় সফলতা আশা করতে পারে না, এ কথা সত্য। আমাদের দেশে শিক্ষা সম্প্রসারণে নানা কর্মসূচি নেওয়া হয়েছে, যা চলমান প্রক্রিয়া। কিন্তু তৃণমূল পর্যায়ে আসল সম্প্রদায়কে পাশ কাটিয়ে যাওয়ার কলাবর্তন সন্তোষজনক নয়। জাতির জনক ১৯৭৩ সালে এ দেশের প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেন। কালক্রমে প্রাথমিক শিক্ষায় তারপর শিক্ষকদের কল্যাণে আশানুরূপ কিছু করা হয়নি। প্রাথমিক শিক্ষকদের কল্যাণে আশানুরূপ কিছু করা হয়নি। প্রাথমিক শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তনে সরকার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হলেও তাঁদের ধরে রাখার মতো মানসম্মত বেতন স্কেল দেওয়া হয় না। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবি প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর গেজেটে ও মর্যাদাসহ ৮০০০ টাকা মূল বেতন। উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১৫ হাজার টাকা মূল বেতন দেওয়া হয়, যা কিনা জেলা শিক্ষা কর্মকর্তাদের সমপর্যায়ের। প্রাথমিক শিক্ষকদের দাবি এবং আন্দোলনের ফলস্বরূপ জনপ্রশাসন মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদাসহ ৬৪০০ টাকা মূল বেতন নির্ধারণ করল। এটা শিক্ষকদের জন্য মর্যাদাকর নয়।
এ কে এম আবদুল মজিদ
কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়, সিরাজগঞ্জ।