প্রাথমিকের আগমন ও প্রস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সময় নির্ধারণ করা হয়েছে সকাল নয়টা থেকে বিকেল চারটা ৩০ মিনিট পর্যন্ত, যা এক দীর্ঘ সময়। কোমলমতি বাচ্চাদের জন্য এই বিশাল সময়টা সত্যি অনেক বেশি চাপের সৃষ্টি করতে পারে। এই দীর্ঘ সময়ে মনোনিবেশ নাও ঘটতে পারে শিশুদের মধ্যে। গ্রামগঞ্জের বিদ্যালয়গুলোতে দেখা যায়, অনেক বাচ্চাই না খেয়ে বিদ্যালয়ে আসে। ফলে তাদের জন্য এই দীর্ঘ সময়টা
হবে কষ্টদায়ক। এ ছাড়া প্রতিটি বিদ্যালয়ে মিডডে মিল চালু না থাকায় বাচ্চারা থাকবে অভুক্ত। তাই বেলা শেষে তারা অনেকটাই থাকবে ক্লান্ত।
শিক্ষকদের জন্যও এটা অনেকটা সমস্যা হতে পারে। যাদের বিদ্যালয় অনেক দূরবর্তী জায়গায়, তাদের সময়মতো বিদ্যালয়ে পৌঁছানোটা রীতিমতো দুশ্চিন্তার কারণ হবে। এ ছাড়া নারীদের পরিবারে অনেক দায়িত্ব পালন করতে হয়। যার কারণে সকালে অনেকেই বের হতে পারবেন না সবকিছু গুছিয়ে। ফলে অনেক কিছুই রয়ে যাবে আফসোসের তালিকায়।
এ ছাড়া হাইস্কুলের সময়সূচিতে কোনো পরিবর্তন করা হয়নি। সেখানে যথারীতি আগের মতোই। ফলে সৃষ্টি হচ্ছে বৈষম্য। পড়ালেখা হচ্ছে আনন্দের। আর বিদ্যালয় হচ্ছে সেই আনন্দঘন পরিবেশের উৎস। এই দীর্ঘ সময়ে বাচ্চারা সেই আনন্দ কতটুকু ভোগ করবে কিংবা পড়ালেখায় মনোনিবেশ করতে পারবে, সেটাই ভাববার বিষয়। তাই শিশুদের কথা ভেবে প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি (আগমন-প্রস্থান) পূর্বের মতো নির্ধারণ করলে কৃতার্থ হবে সবাই।
সঞ্জয় কুমার ভৌমিক
বসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।