ফরমালিন একটি ক্ষতিকর রাসায়নিক। তবে এর সামান্যতম উপকারও আছে। সবজিজাতীয় কোনো কিছুতে এর ব্যবহারের ফলে ভেতরের গুণটা নষ্ট হয়ে গেলেও বাইরের ঠাটটা ঠিকই বজায় থাকে। এর মাশুল গুনতে হয় জনগণকে। টাকা দিয়ে বিষ কিনে ঘরে ফিরতে বাধ্য হয়। ফলে ফরমালিন অনেক আগে থেকেই আলোচিত বিষয়।
সম্প্রতি ফরমালিন উঠে এসেছে রাজনৈতিক অঙ্গনে। মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায়, বিএনপিকে এখন ফরমালিনে তাজা রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বিএনপিতে যদি সত্যিই পচন ধরে থাকে, তাহলে এ কথা অবশ্যই স্বীকার করে নিতে হবে যে আমাদের রাজনৈতিক অঙ্গনে পচন ধরেছে, সে অংশটা যতই ছোট হোক না কেন।
পচন একটা সংক্রামক ব্যাধি। আর বিএনপিতে যদি পচন ধরে, সে পচনে সরকারি দল সংক্রমিত হতে কত দিন? কার্যত বিএনপি ও আওয়ামী লীগ দুই দলই তো জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে৷
মোল্লা আবু সালেহ
জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়৷