ফলে বিষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে আমাদের দেশের ফল ব্যবসায়ীরা কৃত্রিম উপায়ে ফল পাকাতে এবং বেশি দিন সংরক্ষণ করতে কপার সালফেট, কার্বাইড, পটাশের লিকুইট সলিউশন, ফরমালিন, কার্বনের ধোঁয়াসহ বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করছেন। আম, কাঁঠাল, কলা, আনারসের পচন রোধে ফরমালিন ব্যবহার করা হচ্ছে। বিষাক্ত ক্যালসিয়াম কার্বাইড ও ফলমালিন কিডনি, লিভারের ক্ষতিসহ মারাত্মক রোগ সৃষ্টি করে এবং ক্যানসার ও বিভিন্ন মরণব্যাধি দেখা যায়। আমের রং সুন্দর করতে ব্যবহার করা হয় সেভেন পাউডার এবং বেশি দিন সতেজ রাখতে ফরমালিন স্প্রে করা হয়। বিষাক্ত রাসায়নিক দ্রব্য মেশানো ফলমূল খাওয়ানোর কারণে মানুষের নীরব মৃত্যু ঘটে। দেশের একশ্রেণীর অসাধু ব্যবসায়ী ফলমূল ও খাদ্যসামগ্রীতে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে জাতিকে ধ্বংস করে দিচ্ছেন। এই সামাজিক ব্যাধি প্রতিকারে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মিল্টন দাশ
শারশা, পাটকেলঘাটা, সাতক্ষীরা।