গত ১৫ ফেব্রুয়ারি ট্যাক্সিযোগে পরিবারসহ শ্রীমঙ্গল থেকে মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে রওনা হই৷ শ্রীমঙ্গল থেকে বড়লেখা পর্যন্ত রাস্তা খুবই ভালো৷ কিন্তু বড়লেখা-মাধবকুণ্ড রাস্তাটি খুবই সরু, পুরোটাই খানাখন্দকে ভরা৷ অনেক জায়গার পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে৷ দেশি-বিদেশি অনেক পর্যটকের সমাগম হয় মাধবকুণ্ডে৷ আমাদের চলার পথে বড় বাস যাত্রী ভর্তি করে নিয়ে হেলেদুলে এগোচ্ছিল৷ যেকোনো সময় কাত হয়ে পড়ে যাওয়ার অশঙ্কা ছিল৷ রাস্তাটি আংশিক কাঁচা–পাকা৷ ফলে, এ সড়কে চলার সময় প্রচুর ধুলা ওড়ে৷ এতে যাত্রীরা প্রচণ্ড নাকাল হয়৷ প্রায় আধা ঘণ্টা ধরে অনেক ঝুঁকি নিয়ে আমরা মাধবকুণ্ড পৌঁছাই৷
এ রকম গুরুত্বপূর্ণ পর্যটনক্ষেত্রে যাওয়ার সড়ক আরও উন্নত হওয়া বাঞ্ছনীয়৷ নইলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা থেকে যায়৷ এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি৷
মো. আবদুল মমিন
সাবেক সহকারী সচিব৷