বহুতল বইয়ের মার্কেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার নীলক্ষেত মোড়ে রয়েছে বৃহৎ বই বিক্রির মার্কেট। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী এই বইয়ের মার্কেট থেকে বই কেনে। শুধু বই কেনা নয়, পাশাপাশি ই-মেইল, ফটোকপিসহ অন্যান্য শিক্ষামূলক কাজও এখানে হয়। কিন্তু বর্ষা বা পানি জমলে বইয়ের মার্কেটটি জলাবদ্ধতায় পরিণত হয়। টিন দিয়ে তৈরি করা দোকানগুলোতে টিনের ছিদ্র দিয়ে পানি প্রবেশ করে। ফলে অনেক বই ও গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক যন্ত্রপাতি বিকল হয়ে যায়। বাংলাদেশে প্রায় ৭০ ভাগ ছাত্রছাত্রী নীলক্ষেত বইয়ের মার্কেট থেকে বই কেনে, পাশাপাশি বিক্রিও করে।
তাই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব নীলক্ষেতের মোড়ের বইয়ের মার্কেটটি একটি বহুতল বইয়ের মার্কেট হিসেবে স্থাপন করা হোক।
মো. নাসির উদ্দিন আহমেদ
শিক্ষার্থী, মাস্টার্স শেষ পর্ব, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা।