প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর (উ.) ইউনিয়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী হচ্ছে ‘খালা’ নদী। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়, অতীব গুরুত্বপূর্ণ নদীটির শ্রীপুর বাজারসংলগ্ন অংশে এলাকার প্রভাবশালীরা বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করেছে এবং নদী ভরাট করে ঘরবাড়ি নির্মাণ করছে।
নদী ভরাট এবং বাঁধ নির্মাণের ব্যাপারে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও এখানকার প্রশাসন নীরব। এমনকি বিগত সময়ে জেলা প্রশাসক, সুনামগঞ্জ বরাবর কয়েকবার আবেদন করার পরও এ ব্যাপারে প্রশাসনের কোনো মাথাব্যথা নেই।
এমতাবস্থায় এলাকার জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য ‘খালা’ নদীর বাঁধ ভাঙা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আকিলুজ্জামান, সুনামগঞ্জ।