বাংলাদেশ বেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ কোটি মানুষের জাতীয় জীবনে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, মহামারিসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় যে মাধ্যমটি সবার আগে প্রকৃত বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছে তা হলো বাংলাদেশ বেতার। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনপদের মানুষকে নানাভাবে সাহস জুগিয়ে, বিভিন্ন তথ্যসেবা দিয়ে নতুন করে বাঁচতে প্রেরণা দিয়ে বাংলাদেশ বেতার বাঙালির জাতীয় জীবনে যে অসামান্য অবদান রেখেছে, তা অনস্বীকার্য।
বর্তমান সময়ে বাংলাদেশ বেতারের এমনই একটা জনসচেতনতামূলক যুগোপযোগী অনুষ্ঠান ‘আমি মীনা বলছি’। অনুষ্ঠানটির মাধ্যমে আমরা ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, পুষ্টি, মা ও শিশুরোগ, শিশু বিকাশ ইত্যাদি মূল্যবান বিষয় সম্পর্কে রাজু, মিঠু ও মীনা চরিত্রের বাচ্চাসুলভ আনন্দদায়ক আচরণের সঙ্গে অবগত হতে পারি।
শুধু তা-ই নয়, বাচ্চা থেকে শুরু করে বড়রাও বিশুদ্ধ বিনোদন পেতে অনুষ্ঠানটি শুনতে পারেন। আমি এই অনুষ্ঠানটির দীর্ঘায়ু কামনা করে এর সঙ্গে সম্পৃক্ত সব কলাকুশলীকে জানাই আন্তরিক ধন্যবাদ।
মো. হারুন অর রশিদ
জামালপুর।