বাউবিতে এলএলএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার আলো থেকে বঞ্চিত বিশাল জনগোষ্ঠীকে শিক্ষিত ও সচেতন করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রচলিত শিক্ষাব্যবস্থা ভিন্নধর্মী ও বিকল্প শিক্ষাব্যবস্থার প্রবর্তন করে যথেষ্ট প্রশংসা অর্জন করেছে। দেশে একমাত্র এ বিশ্ববিদ্যালয়েই ঘরে বসে বিভিন্ন ধরনের কোর্সসহ মাধ্যমিক স্তর থেকে শুরু করে উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। এই বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান, কৃষি, ব্যবসায় প্রশাসন, আইনসহ বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করে এলেও এখনো আইনের স্নাতকোত্তর ডিগ্রি এলএলএম কোর্স চালু করেনি। অথচ বর্তমানে আইন পেশার যথেষ্ট অগ্রগতি সাধিত হওয়ার কারণে আইনের স্নাতক এলএলবি ডিগ্রিধারীদের জন্য আইনের উচ্চতর শিক্ষা এলএলএম অধ্যয়ন করা একান্ত আবশ্যক হয়ে পড়েছে।
এমতাবস্থায় আইনের স্নাতক এলএলবি ডিগ্রিধারীদের জন্য এখন থেকেই আইনের স্নাতকোত্তর এলএলএম প্রোগ্রাম চালু করে আইন বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ করে দিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. তাজুল ইসলাম খান
সতীশ সরকার রোড, গেন্ডারিয়া, ঢাকা।