বাউবিতে ভর্তির অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জেলার বেতাগী উপজেলার বেতাগী ডিগ্রি কলেজে বাউবির টিউটোরিয়াল কেন্দ্র। এই টিউটোরিয়াল কেন্দ্রে বিএ/বিএসএস প্রোগ্রামে ভর্তি করানো হয়। ভর্তির নিয়ম হলো রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা, প্রতি কোর্স ফি ৬৫০ টাকা, একাডেমিক ক্যালেন্ডার ২৫ টাকা, প্রথম সেমিস্টারে চারটি কোর্স ২৬০০+২০০+২৫ = ২,৮২৫ টাকা, দ্বিতীয় সেমিস্টারে চারটি কোর্স ২৬০০+২০০ = ২,৮০০ টাকা; মোট ৫,৬২৫ টাকা। তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে ছয়টি কোর্স ৪,১০০ টাকা।
বেতাগী ডিগ্রি কলেজের (বাউবি) টিউটোরিয়াল কেন্দ্রে প্রথম সেমিস্টারে ভর্তি ফি নেওয়া হয় ৮,৫০০ টাকা, দ্বিতীয় সেমিস্টারে ৬,৫০০ টাকা এবং আইডি কার্ড ফি নেওয়া হয় ১,০০০ টাকা। বাউবি কখনো আইডি কার্ডের ফি নেয় না।
এই অতিরিক্ত টাকা আদায়ের কারণে অনেক ছাত্রছাত্রী কলেজ ছেড়ে চলে যান।
মিজানুর রহমান, বেতাগী, বরগুনা।