বাজার খুচরামূল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রস্তুতকারী কোম্পানিগুলো তাদের উৎপাদিত সামগ্রীর গায়ে খুচরামূল্য লেখার সময় প্রকৃত মূল্যের ৪০ শতাংশ বেশি মূল্য লিখে দেয়৷ ফলে, সাধারণ ক্রেতারা প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়৷ আবার কোনো কোনো পণ্যের গায়ে খুচরামূল্য লেখা থাকে না৷ এ ক্ষেত্রে আরও বিপদ৷

পণ্য কেনাবেচার ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতার এমন কানামাছি খেলায় ক্রেতারা হেরে যান অহরহ৷ মুনাফা লুটে নেন বিক্রেতারা৷ সাধারণ ক্রেতাদের অধিকার নিশ্চিত করলে ‘ভোক্তা অধিকার’ আইন আছে, কিন্তু তার প্রয়োগ কোথায়?

কোনো কোম্পানি যাতে তাদের উৎপাদিত সামগ্রীর গায়ে নিজেদের খেয়ালখুশিমতো খুচরা মূল্য লিখতে না পারে এবং প্রতিটি সামগ্রীর গায়ে খুচরামূল্য লেখা বাধ্যতামূলক করা হয়, সে বিষয়ে কঠোর নির্দেশ জারি করা একান্ত প্রয়োজন৷

এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি৷

আরিফা সরকার

কিশোরগঞ্জ, নীলফামারী৷