বালাম বই সরবরাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা রেজিস্ট্রি অফিসের অধীন বেশ কয়েকটি সাব-রেজিস্ট্রি অফিসে দলিলের বালাম বই ও ইনডেক্স বইয়ের বৈষম্যমূলক ও অনিয়মিত সরবরাহ হওয়ায় সে অফিসগুলোতে রেজিস্ট্রির জন্য দাখিলকৃত দলিল স্তূপীকৃত হচ্ছে। ফলে দলিল নকলনবিশেরা যেমন বেকার জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন, হরহামেশা বিভিন্ন প্রয়োজনে দলিল গ্রহীতারা নির্ধারিত ফির বহুগুণ অতিরিক্ত অর্থব্যয়ে দলিলের সার্টিফায়েড নকল নিতেও বাধ্য হচ্ছেন। ভুয়া সার্টিফায়েড নকল বন্ধ করতে মূল দলিলেরও প্রয়োজন হয়ে পড়ে।

এই অবস্থায় কতিপয় সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বই ও ইনডেক্স বইয়ের বৈষম্যমূলক ও অনিয়মিত সরবরাহের কারণ অনুসন্ধান করে প্রতিটি সাব-রেজিস্ট্রি অফিসে সেগুলোর নিয়মিত সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।