বাস-অযোগ্য রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা যখন ‘একটি বািড় একটি খামার’ প্রকল্পের ভাবনা প্রকাশ করেছিলেন, তখন অনেকেই ভেবেছিলেন, বিশ্বের সবচেয়ে বাস-অযোগ্য ও ঝুঁকিপূর্ণ শহর হিেসবে খেতাবপ্রাপ্ত রাজধানী ঢাকার মানোন্নয়ন তঁাদের উন্নয়নদর্শনের কেন্দ্রবিন্দুতে এসেছে৷ কিন্তু সে আশা ইতিমধ্যে দুরাশায় পরিণত হয়েছে৷ এটা এখন বিস্মৃত স্লোগান মাত্র৷ ঢাকা মহানগর এলাকায় সাত বছর পরেই জনসংখ্যা হবে দুই কোটি৷ এর অর্থ যানজট, দূষণ, পানি, বিদ্যুৎ, গ্যাস ও নাগরিক জীবনের অন্যান্য সংকটে পর্যুদস্ত রাজধানীর ওপর সেটা হবে মড়ার উপর খঁাড়ার ঘা৷ অথচ হরতাল ও বিরোধী দলের অতিচেনা পীড়নমুক্ত পরিবেশেও ক্ষমতাসীনেরা এ ধরনের ইস্যু নিয়ে চিন্তাভাবনার ফুরসত পাচ্ছেন না৷ কিন্তু অন্ধ থাকলে প্রলয় বন্ধ থাকবে না; সেটা ধেয়ে আসছে৷
এ অবস্থা মোকাবিলা করতে হলে সর্বাগ্রে এটি যে একিট ভয়ানক জাতীয় সমস্যা, তা স্বীকার করতে হবে৷ প্রতিদিন ক্ষমতাসীন দলের রাজনীতিকেরা অনেক অহেতুক বক্তব্য উচ্চারণ করেন, এর মধ্যে চর্বিতচর্বণের অভাব নেই৷ পুরোনো কাসুন্দি ও কাদা ছোড়াছুড়ির মধ্যে তঁাদের অন্তত একটু সময় বের করতে হবে সমস্যার ব্যাপকতা ও গভীরতা স্বীকার করার জন্য৷ এটা অত্যন্ত পীড়াদায়ক যে, ঢাকার ভবিষ্যৎ নিয়ে শীর্ষ পর্যায়ের সুস্থ চিন্তার ঘাটতি প্রকট
ক্ষমতা কুিক্ষগত রাখার মানসিকতা এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক৷ ব্যক্তিকেন্দ্রিকতার সমস্যা শাসকশ্রেণীকে অন্যান্য অবকাঠামোগত সমস্যার দিকে নজর দিতে বাধা দিচ্ছে৷ এ থেকে উত্তরণে বিশেষজ্ঞরা অন্তত দুটি উপায় আশু অনুসরণের পরামর্শ দিয়েছেন৷ প্রথমত শিক্ষা ও দ্বিতীয়ত স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে হবে৷ দারিদ্র্য, নদীভাঙন ও চাকিরপ্রত্যাশী মানুষের চেয়ে উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসুবিধা গ্রহণে ঢাকামুখী মানুষের হার উল্লেখযোগ্য৷ দেশের ৮২টি বিশ্ববিদ্যালয়ের ৬০টিই ঢাকা শহরে৷ একইভাবে সারা দেশে মেডিকেল কলেজের সংখ্যা ৭৫, ঢাকাতেই ২৮টি৷ এভাবে তুলনাযোগ্য সূচকগুলো পর্যালোচনা করলে এটা সুস্পষ্ট হয়ে ওঠে যে, জনসংখ্যার একটা বড় অংশ নিরুপায় হয়ে ঢাকামুখী হচ্ছে৷
বিশ্বের নগরায়ণ নিয়ে যঁারা গবেষণা করেন, ঢাকা তঁাদের কাছে এক নিষ্ঠুর বিস্ময়৷ এই শহর বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল, ভূমিকম্পপ্রবণ এবং অন্যতম ভয়ানক দূষণের নগর হিসেবে চিহ্নিত হলেও নীতিনির্ধারকেরা মোটেই উদ্বিগ্ন বলে প্রতীয়মান হয় না৷ রাজধানী নিয়ে মানুষ গর্ব করে৷ কিন্তু আমরা নির্বিকারভাবে ভাগাড়ে থাকি৷ একে নিয়ে সংকীর্ণ দলীয় রাজনীতি দিব্যি চলে৷ তবে তাদের উন্নাসিকতা ও পলায়নপর মনোবৃত্তির ভার এই নগর আর বহন করতে পারছে না৷ সামরিক শাসনের সময় রাজধানী ঢাকাকে তথাকথিত তিলোত্তমা করার উদ্যোগ নেওয়া হয়েছিল৷ তার সবটুকু হয়তো অপ্রয়োজনীয় ছিল না৷ কিন্তু তাতে দূরদর্শিতা ও প্রজ্ঞার বিরাট আকাল ছিল৷
অবিলম্বে রাজধানী ঢাকাকে বসবাস-উপযোগী শহর হিসেবে গড়ে তোলার কাজ শুরু করতে টেকসই ও দীর্ঘমেয়ািদ পরিকল্পনা এখনই নিতে হবে৷ যেসব কারণে মানুষকে ঢাকামুখী হতেই হয়, সেসব কারণ চিহ্নিত করে সঠিক পরিকল্পনা গ্রহণ করাই হবে প্রথম পদক্ষেপ৷ তবে, কুম্ভকর্ণের ঘুম ভাঙবে কি?