বাস ভাড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা শহরের বাস ভাড়া বর্তমানে এক নৈরাজ্যজনক অবস্থায় পৌঁছেছে। একজন যাত্রীকে মিরপুর ১ নম্বর থেকে ১০ নম্বর যেতে হলে রামপুরাগামী বাসে মহাখালীর ভাড়া দিতে হয়। আর মতিঝিলগামী বাসে ১ নম্বর থেকে শ্যামলী যেতে হলে কারওয়ান বাজারের ভাড়া পরিশোধ করতে হয়। এ নিয়ে প্রায় প্রতিদিনই যাত্রীদের সঙ্গে বাস কর্মচারীদের গন্ডগোল হচ্ছে। তাঁদের দুর্ব্যবহারে অনেক ভদ্রলোক নীরবে এই অযৌক্তিক অতিরিক্ত ভাড়া গুনছেন। আরও আশ্চর্যের ব্যাপার হলো, সব বাসই লোকাল, যেখানে-সেখানে যাত্রী ওঠানো-নামানো হচ্ছে কিন্তু ভাড়া নিচ্ছে ডাইরেক্ট বাসের। আমরা এসব অত্যাচার থেকে রক্ষার জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে আবেদন জানাচ্ছি।
আহমদ সোহেল চৌধুরী
মিরপুর, আহমেদনগর,, ঢাকা-১২১৬