বাহাদুর শাহ পার্ক সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার আদি পার্ক বাহাদুর শাহ পার্ক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতের মধ্যস্থলে এর অবস্থান। বর্তমানে অনেক অভিভাবক পরীক্ষার সময় বিশ্রাম নিতে এই পার্কে অবস্থান করেন। স্থানীয় বাসিন্দাদের অনেকে সকালে এই পার্কে হাঁটেন।
কিন্তু বর্তমানে পার্কের অবস্থা শোচনীয়। পার্কের গম্বুজে ফাটল ধরেছে। অনেক স্থানের প্লাস্টার ভেঙে পড়ছে। টয়লেটের অবস্থা খুবই খারাপ। পানি থাকে না। পার্কটি অপরিচ্ছন্ন। বখাটে কিছু ছেলে এখানে আড্ডা দেয়। তা ছাড়া পার্কের চারপাশে ফুটপাত দখল করে দোকান গড়ে তোলা হয়েছে। পাশে আবর্জনার স্তূপ রাখা আছে। পার্কে নতুন করে বৃক্ষরোপণ করা হচ্ছে না। নিরাপত্তার ভয়ে অনেকে
পার্কে আসেন না। তা ছাড়া পার্কে বসার কোনো বেঞ্চ নেই। তাই যত দ্রুত সম্ভব পার্কটি সংস্কারের ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি।
আসশাবুর আমিন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।