বিআরটিসি বাস সার্ভিস চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার আমিনবাজার সেতু থেকে বাবুবাজার পর্যন্ত বেড়িবাঁধের ওপর প্রায় ১৩ কিলোমিটার যাতায়াতের পথ রয়েছে। এই পথ দিয়ে দ্রুত মালামাল আনা-নেওয়া করা যায়। এ ছাড়া সড়কের পাশে বেশ কয়েকটি হাসপাতাল, স্কুল, কলেজ থাকায় সড়কের গুরুত্ব বহুলাংশে বেড়ে গেছে। যাত্রী পরিবহনের জন্য লেগুনা ও ব্রাদার্স বাস রয়েছে।
এসব পরিবহনের অবস্থা এত খারাপ হয়েছে যে বাসে বসার আসনটিও ভাঙা থাকে। তা ছাড়া যাত্রী পরিবহন করা বাসে বাবুবাজার থেকে ফল ব্যবসায়ীরা ফলের বিভিন্ন বাক্স আনা-নেওয়া করেন।
প্রকৃত অর্থে যাত্রী পরিবহনের যানবাহন নেই বললেই চলে। যদি এই সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়, তাহলে এই পথের যাত্রীদের অনেক দুর্ভোগ কমবে।
সরকার বিভিন্ন স্থানে বিআরটিসির বাস সার্ভিস চালু করলেও এই পথে কোনো বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়নি।
তাই এই পথে যত দ্রুত সম্ভব বিআরটিসির বাস সার্ভিস চালু করার উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাই।
নাসির উদ্দিন আহমেদ
হাজারীবাগ শিল্প এলাকা, ঢাকা।