বিআরটিসির দোতলা বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর, উত্তরা, বাড্ডা, রামপুরা, মালিবাগ, গুলিস্তান, কোর্টকাছারি, সদরঘাট রুটে বাস এতই কম যে পাঁচ-দশ মিনিট অপেক্ষা করে যে বাস দেখা গেল তাতেও ওঠার সাধ্য হয় না।
অন্যদিকে এই রুটেই মালিবাগ রেলগেট থেকে খিলগাঁও-যাত্রাবাড়ীর দিকে যে বাস যাতায়াত করে, সেই বাসের সংখ্যা এমন যে একটার পেছনে দুই-তিনটা বা অনেক সময় তার বেশিও দেখা যায়।
এই যাত্রাবাড়ী রুটের কিছু বাস গুলিস্তান হয়ে বঙ্গভবনের দক্ষিণ পাশ দিয়ে ইত্তেফাক হয়ে যাত্রাবাড়ী যাওয়া-আসার ব্যবস্থা করা যেতে পারে। এতে জনগণের অনেক উপকার হবে।
গাজীপুর, উত্তরা, বাড্ডা, রামপুরা, মালিবাগ, গুলিস্তান, কোর্টকাছারি, সদরঘাট রুটে হাজার হাজার লোক যাতায়াত করছে। এই জনসাধারণের কথা বিবেচনায় যত তাড়াতাড়ি সম্ভব বিআরটিসি দোতলা বাস চালু করার ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। এমনকি সারা ঢাকা শহরে শুধু বিআরটিসি দোতলা বাস চালু করলে জনসাধারণের অনেক সুবিধা হবে।
মো. শামীম, রামপুরা, ঢাকা।