বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ইতিহাসে নরসিংদী ঐতিহ্যবাহী ও গৌরবদীপ্ত এলাকার নাম। সাহিত্য-সংস্কৃতি, শিল্প, রাজনীতি, অর্থনীতি ও সামাজিক কর্মকাণ্ডে অসামান্য অবদানকারী জেলা হিসেবে নরসিংদী বরাবরই নন্দিত। প্রাচীন প্রত্নতাত্ত্বিক অঞ্চল উয়ারী-বটেশ্বরের কারণে এ এলাকার নাম আজ দেশজুড়ে বিস্তৃত। এ জেলায় অনেক খ্যাতনামা কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, চিত্রশিল্পী, চলচ্চিত্রকারের জন্ম হয়েছে। তাঁদের কর্মে ও মননে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে লালিত হয়েছে এ দেশ এবং ধন্য হয়েছে নরসিংদীর মাটি।

নরসিংদী অঞ্চলের যে কজন গুণী ব্যক্তি দেশ পেরিয়ে বিশ্বনন্দিত হয়েছেন, তাঁদের মধ্যে ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা, বিশিষ্ট কবি, নন্দিত চলচ্চিত্রকার, লেখক আছেন। তাঁদের মধ্যে লেখক আলাউদ্দিন আল আজাদ, মনিরুজ্জামান, কবি শামসুর রাহমান, শিক্ষাবিদ আ আ ম স আরেফিন সিদ্দিক অন্যতম।

নরসিংদীতে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে নরসিংদী জেলা জ্ঞান-বিজ্ঞানে আরও এক ধাপ এগিয়ে যাবে। নরসিংদী থেকে নির্বাচিত সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি।

পোড়াদিয়া, বেলাব, নরসিংদী।