বিটিসিএলের অচল ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নবগঙ্গা নদীর উত্তর পারে প্রায় শতাধিক টেলিফোন ৫ মাসেরও বেশি সময় ধরে অকেজো হয়ে পড়ে আছে। ফলে সাধারণ মানুষ যেমন ভোগান্তির শিকার হচ্ছে। অপর দিকে বিটিসিএলও প্রচুর পরিমাণে রাজস্ব হারাচ্ছে। বিষয়টি বিটিসিএলের স্থানীয় অফিসগুলোতে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
ফোন খারাপ থাকলেও প্রতি মাসে লাইন রেন্ট ও ভ্যাটের বিল ঠিকই গ্রাহকের কাছে পৌঁছাচ্ছে। সার্ভিস নেই অথচ বিল আসছে, এটি আরও বিড়ম্বনার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
ফোনগুলো অবিলম্বে সচল করার জন্য বিটিসিএলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আখতারুল আলম, লোহাগড়া, নড়াইল।