বিদ্যালয়ের জন্য পতিত জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইব্রাহিমপুর সালাউদ্দিন উচ্চবিদ্যালয়, ১৩৮১ শেওড়াপাড়া, কাফরুল ঢাকা, বিদ্যালয় কো নং-১০৮৮। চারতলা স্কুল ভবনের জন্য ছয় কাঠা জমি সমাজসেবক সালাউদ্দিন দান করেছেন। স্কুলটি উচ্চবিদ্যালয় হিসেবে এমপিওভুক্ত হয়েছে। কিন্তু চারতলা ভবনের এই ১০ শতাংশ জমি ছাড়া স্কুলের কাছাকাছি নিজস্ব আর কোনো জমি নেই। স্কুল ভবন থেকে পাঁচ-ছয় কিলোমিটার দূরে ৭ শতাংশ জমি কেনা হয়েছে। কিন্তু ওই জমি শিক্ষা কার্যক্রমে ব্যবহার করা যাচ্ছে না।
সম্প্রতি স্কুলের সামনের ৮ শতাংশের একমাত্র আবাসিক খালি প্লটটি স্কুলের মাঠ হিসেবে ব্যবহূত হচ্ছে। কিন্তু প্লটমালিক বাড়ি নির্মাণ করলে স্কুলের বারো-তেরো শ শিক্ষার্থীর স্কুলভবনের সামনে আর দাঁড়ানোর স্থানটিও থাকবে না।
স্কুলটি তেজগাঁও পরিত্যক্ত বিমানবন্দরের প্রাচীরসংলগ্ন উত্তর-পূর্ব সীমানায় অবস্থিত। বিমানবন্দর প্রাচীরের ভেতর শত একর এলাকা খালি পড়ে আছে। উত্তরাংশ থেকে কিছু জমি এই স্কুলের ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।
কামরুন্নাহার লাইলী, শেওড়াপাড়া, ঢাকা।