বিদ্যুতের অপচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন গ্রীষ্মকাল। সূর্য তার প্রচণ্ড উত্তাপে জনজীবনকে অতিষ্ঠ করে তুলছে। ভাপসা গরমে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। স্বভাবতই মানুষ একটুখানি কৃত্রিম শীতলতার ছোঁয়া পাওয়ার জন্য সব সময় বিদ্যুতের ব্যবহার করতে চাইবে পাখা, শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এসি) এবং ঠান্ডা পানি উত্তোলনকারী মোটরের মধ্য দিয়ে। মনে প্রশান্তি দেয় এমন খাবার পেতে নিশ্চয় রেফ্রিজারেটরের শরণাপন্ন হতে চাইবেন।
তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে যে আমরা যেন কাজ শেষে এবং ব্যবহার শেষে বৈদ্যুতিক সুইচগুলো বন্ধ করে রাখি। আমাদের যতটুকু প্রয়োজন আমরা যেন ঠিক ততটুকুই বিদ্যুতের সঠিক ব্যবহার করি। একজন সচেতন মানুষ হিসেবে আপনাকে মনে রাখতে হবে যে আপনার একটুখানি সচেতনতার কারণে সাশ্রয় হওয়া একটুখানি বিদ্যুৎই কোনো একজনের বড় ধরনের কোনো কাজে লাগতে পারে। অতএব আসুন, আমরা বিদ্যুতের অপচয় রোধ করি।
মো. হারুন অর রশিদ, জামালপুর।