নড়াইল জেলার তিনটি উপজেলা যথা নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২, মনিরামপুর প্রধান কার্যালয়ের অধীন। নড়াইল সদর থেকে মনিরামপুরের দূরত্ব ৫০ কিলোমিটার। প্রতিদিন যাতায়াতে মোট ১০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়। নড়াইল সদর উপজেলার বেনাহাটী গ্রামে আগে থেকে পশ্চিমে বিদ্যুতের খুঁটি ও তার টানানো হয়েছে। পশ্চিমে এক-চতুর্থাংশ এখনো বাকি। সংশ্লিষ্ট ব্যাপারে নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ২৬ ডিসেম্বর ২০১২ ডিও লেটার প্রদান করেছেন। মনিরামপুর প্রধান কার্যালয়ের রিটেইনার ইঞ্জিনিয়ার এ ব্যাপারে সার্ভের মাধ্যমে ১ দশমিক ৬২ কিলোমিটার টেকনোলজি স্টাডি রিপোর্ট (টিএসআর) তৈরি করে সহকারী জেনারেল ম্যানেজার এমএস (এজিএম)-এর কাছে ২০১৩ সালের নভেম্বরে প্রতিবেদন দাখিল করেছেন। এলাকাবাসী ১৭ দিন ওই অফিসে গিয়ে জেনারেল ম্যানেজার ও সহকারী জেনারেল ম্যানেজার এমএসকে (এজিএম এমএস) অনুরোধ করেন প্রতিবেদনটি মঞ্জুর করতে। কিন্তু তাঁরা এ ব্যাপারে কোনো সাড়া দেনিন।
অবণী ভূষণ বাগ্চী
নড়াইল সদর, নড়াইল।