বিদ্যুৎ মিটারে সিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্লী বিদ্যুৎ অফিসের প্রত্যেক আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সেচ, মসজিদ, মন্দির, বৃহৎ শিল্প ইত্যাদি মিটারে নিরাপত্তা সিল লাগানো থাকে, যাতে অসাধু বিদ্যুৎ ব্যবহারকারী অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করতে না পারে। তার পরও ডে অপারেশন, নাইট অপারেশন করে অসাধু বিদ্যুৎ ব্যবহারকারীকে ধরা হয় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ জরিমানা আদায় করা হয়। কিন্তু পিডিবিসহ অন্যান্য প্রতিষ্ঠানের আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সেচ, মসজিদ ও মন্দির ইত্যাদির মিটারে সিল লাগানো হয় না।
ফলে বিদ্যুৎ চুরি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সিস্টেম লস বৃদ্ধি পায় এবং সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে, ভর্তুকি দিয়ে বিদ্যুৎ সিস্টেম চালাতে হতে হচ্ছে।
তাই পিডিবিসহ সব বিদ্যুৎ সিস্টেমের প্রতিটি মিটারে নিরাপত্তা সিল লাগানোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
ছালেহ আহমেদ
কুমিল্লা পল্লী বিদ্যুৎ অফিস।