প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলার দিরাই থানার লৌলারচর গ্রামে একটি বড় বাজার আছে। আছে একটি দাতব্য চিকিৎসালয় ও একটি সরকারি জুনিয়র হাইস্কুল। কিন্তু এ গ্রামে এখনো পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ নেই। কয়েক বছর ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দিলেও কোনো অদৃশ্য কারণে যেন সে আশ্বাস আজ পর্যন্তও বাস্তব রূপলাভ করেনি।
উল্লেখ্য, গ্রামটি ধান, গম ও বিভিন্ন শাকসবজির জন্য বিখ্যাত। বিদ্যুৎ সরবরাহ হলে এই গ্রামে ধান, চাল ও গম ভাঙার মেশিন স্থাপন করে এবং হিমাগার স্থাপন করে প্রচুর শাকসবজিকে পচন থেকে রক্ষা করা যাবে। অতএব, কর্তৃপক্ষের কাছে এ গ্রামে বিদ্যুৎ সরবরাহের জন্য আবেদন করছি।
জে বি সৈকত ভৌমিক
দিরাই, সুনামগঞ্জ।