বিশ্বকাপে বাংলাদেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ফুটবল দল ব্রাজিলে যাচ্ছে না ঠিক কিন্তু বাংলাদেশের পোশাক কারখানার শ্রমিকদের তৈরি জার্সি পরে মাঠে নামবেন বিশ্বসেরা ফুটবলাররা, এটাও তো কম গর্বের নয়। এবারের বিশ্বকাপ আসর উপলক্ষে প্রায় চার হাজার কোটি টাকার জার্সিসহ ক্রীড়াসামগ্রী রপ্তানি করছে বাংলাদেশ।
প্রিয় তারকাদের জার্সি, ক্যাপ ও সংশ্লিষ্ট দেশের পতাকা তৈরিতে ব্যস্ত সময় কাটিয়েছে বাংলাদেশের প্রায় ১০০টি পোশাক কারখানা। জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, পর্তুগালসহ আরও বেশ কয়েকটি দেশের জার্সি ও পতাকা তৈরি হয়েছে এসব কারখানায়। আশা করা হচ্ছে, চলতি বছর তৈরি পোশাক খাতে রপ্তানি আয় আড়াই হাজার কোটি ডলার হবে, যার বড় অংশ আসবে এই বিশ্বকাপ বাণিজ্য থেকে। ব্রাজিলের স্টেডিয়ামগুলোতে যখন ফুটবলের মহাযজ্ঞের দামামা বাজবে আর তখন বিশ্বের তারকা ফুটবলারদের জার্সিতে ফুটে উঠবে ‘মেড ইন বাংলাদেশ’।
এই নাম যেমন একই সঙ্গে গর্ব জাগায়, তেমনি মনে করিয়ে দেয় তাজরীন আর রানা প্লাজার শ্রমিকদের কথাও!
মো. মাসফিকুর রহমান বায়েজীদ
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।