বিশ্ববিদ্যালয়ের রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০১ একর জায়গায় পরিবেশ যতটা সুন্দর ও মনোমুগ্ধকর, তার ভাবমূর্তি অনেকটাই নষ্ট করছে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার বেহাল রাস্তাটি।
সোনাপুর থেকে চরজব্বার যাওয়ার এ রাস্তা অতি শিগগিরই সংস্কার করা প্রয়োজন। যোগাযোগমন্ত্রীর কাছে আকুল আবেদন, উপকূলীয় এই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার রাস্তাটি যেন ছাত্রদের দুর্ভোগের কথা বিবেচনা করে মেরামত করা হয়।
সোনাপুর থেকে কোনো অটোরিকশা বা অন্য ভাড়ায় চালিত যানবাহন রাস্তার বেহাল দশার জন্য বিশ্ববিদ্যালয়ে যেতে রাজি হয় না। ফলে মাঝেমধ্যেই ছাত্রদের বিভিন্ন অপ্রীতিকর অবস্থায় পড়তে হয়।
দেশের অন্যতম মানসম্মত সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা বিবেচনায় নিয়ে সোনাপুর থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয়।
আবু জালাল
শিক্ষার্থী, নোবিপ্রবি