আসছে জ্যৈষ্ঠ মাস বাংলার ফলদ মাস। মৌসুমি ফলের স্বাদ গ্রহণ করতে সবাই চায় এবং চেষ্টা করে তা পূরণ করতে। ফল শরীরের পুষ্টি জোগায়। শরীরকে সজীব ও সতেজ করে। কিন্তু আজকাল আমরা ফল খাওয়ার নামে কী খাচ্ছি? এককথায় বিষ খাচ্ছি।
এসব ফল গাছে যখন মুকুল আসে কীট দমন, ফলের সাইজ বড় করা, রঙিন করা, এমনকি স্বাদ বেশি হওয়ার জন্য কীটনাশক ওষুধ স্প্রে করা হয়। যেখানে মাত্রা, পরিমাণ, মেয়াদ প্রায় মানাই হয় না। আবার নানা প্রকারের বিষ প্রয়োগে বড় হতে হতে আগাম ফল পাকাতে একধরনের হরমোন স্প্রে করা হয়। এর সঙ্গে অতি দ্রুত পাকাতে ও উজ্জ্বল বর্ণ করতে একদিকে কার্বাইড ব্যবহার করা হয়, অন্যদিকে পচন ঠেকাতে ব্যবহার করা হয় ফরমালিন।
এখন যেহেতু মুকুলের সময়, তাই এখনই সচেতন হওয়া উচিত। কৃষি সেক্টর কীটনাশক, হরমোন, রঙিন করতে ওষুধ স্প্রে বিষয়ে উৎপাদনকারীরা যাতে মাত্রা, পরিমাণ, ডোজের পরিমাণ, মেয়াদ ইত্যাদি বিষয়ে সচেতন হন কিংবা মেনে চলেন, এ ক্ষেত্রে প্রশিক্ষণ, কর্মশালার আয়োজন করতে পারে।
কঙ্কন সরকার
গাইবান্ধা।