বিসিএসে কোটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের বিশ্লেষণে দেখা যাচ্ছে, ৭৫+ নম্বর পেয়েও সাধারণ পরীক্ষার্থীরা সুযোগ পাননি অথচ কোটার (বিশেষ করে মুক্তিযোদ্ধা) কারণে ৫৯+ পেয়েও অনেকে সুযোগ পেয়েছেন। মেধার বিচারে ৫৯ ও ৭৫ কখনোই এক হতে পারে না। তাই প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়ে চরম হতাশ হয়ে পড়ছেন। এ জন্য বিপথগামী হওয়ার আশঙ্কাও তৈরি হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশ একসময় মেধাশূন্য হয়ে যেতে পারে। সদ্য প্রকাশিত বিসিএস পরীক্ষার ফল এবং সাম্প্রতিক সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক ও আইসিবির নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধু মুক্তিযুদ্ধ কোটাধারীদের আবেদন করার যোগ্যতা কি বৈষম্যমূলক নয়?
পার্থ কমল কুণ্ডু
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।