প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমরা ৩২তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধার সন্তান। গত ১০ জানুয়ারি মৌখিক পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং ৫ জুন স্বাস্থ্য পরীক্ষা সমাপ্ত হয়। প্রায় আট মাস অতিবাহিত হলেও আমাদের নিয়োগের গেজেট প্রকাশিত হচ্ছে না।
আমরা প্রায় সবাই বেকার। বেকার জীবনের সমাপ্তির অপেক্ষায় গেজেট প্রকাশের অপেক্ষায় আছি। তাই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মুক্তিযোদ্ধার সন্তানেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।
মো. আজহারুল ইসলাম
কেন্দুয়া, নেত্রকোনা।