বৃক্ষকে বন্ধু ভাবুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন বর্ষাকাল। গাছ লাগানোর উপযুক্ত সময়। যদিও ইচ্ছে করলে সারা বছরই বৃক্ষ লাগানো যায়। যাঁরা ভাবেন, প্রতিদিন একটি ভালো কাজ করবেন, তাঁরা এই কাজ করতে পারেন। একটি গাছের চারা লাগানো মানে নির্মল পরিবেশের জন্য কাজ করা, পৃথিবীটাকে বাসযোগ্য করার জন্য নিজেকে নিবেদন করা কল্যাণমূলক কাজে।
নগরায়ণের চাপে ব্যস্ত নগরগুলোতে গাছের সংখ্যা দিন দিন কমছে। সেই ছোঁয়া লাগছে গ্রামগুলোতেও। আবাদি জমির ওপর গড়ে উঠছে অট্টালিকা; কোথাও কোথাও আবার গাছ-গাছালি কেটে রাস্তা বানানো হচ্ছে কিংবা বসতভিটা তৈরি হচ্ছে। অন্যদিকে গাছকাটা, গাছ চুরিসহ নানা কারণে বনাঞ্চলের পরিধি কমছে এবং তা ধ্বংসের সম্মুখীন হচ্ছে। যেকোনো মূল্যে বেআইনিভাবে কিংবা ইচ্ছাকৃত গাছ কাটা বন্ধ করতে হবে। ‘বৃক্ষরোপণ সপ্তাহ’ যেন পরিণত না হয় আনুষ্ঠানিকতায়। কর্মসংস্থানের অভাবে অনেক যুবক বেকার সময় অতিবাহিত করছে। বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপের মাধ্যমে তাদেরকে ‘নার্সারি’করণের প্রতি আকৃষ্ট করতে হবে। কেননা, অনেক ব্যক্তি আছেন, যাঁরা শুধু গাছ লাগানোর মধ্য দিয়েই নিজেদের দারিদ্র্য দূর করেছেন।
তাই আসুন—গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।
সঞ্জয় কুমার ভৌমিক, শ্রীমঙ্গল।