প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের সব জায়গায়ই নারকেলগাছ হয়। নারকেল যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর খাদ্য এবং বাংলার বধূ, মাতা, কন্যা সব নারীরই চুলে শোভা পায় নারকেল তেল। আর তা ছাড়া, নারকেল গাছবেষ্টিত এলাকার পরিবেশ রক্ষা পায়।
উল্লেখ্য, কয়েক বছর ধরে বিদেশে ঝুনা নারকেল রপ্তানির কারণে দেশের সব জায়গায়ই নারকেলের দাম অনেক বেড়েছে। যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। তাই আসুন, বাংলাদেশ সরকার এবং আমরা দেশের সচেতন নাগরিক আসন্ন বৃক্ষরোপণ কর্মসূচিতে বেশি করে নারকেলগাছের চারা লাগিয়ে দেশে নারকেলের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি ও পরিবেশ রক্ষা করি।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর এবং দেশের প্রত্যেক সচেতন নাগরিকের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মজনু মৃধা
নারিশা খালপাড়, দোহার, ঢাকা।