গত বছর বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির ন্যূনতম যোগ্যতা ছিল যথাক্রমে ১১০ ও ১০৫ নম্বর। কিন্তু এ বছর কী কারণে ন্যূনতম যোগ্যতা বৃদ্ধি করে ১২০ করা হলো, তা আমাদের কাছে বোধগম্য নয়। এবং ডেন্টালের ক্ষেত্রেও কোনো পার্থক্য রাখা হয়নি। কিন্তু বাস্তব প্রেক্ষাপট হলো ডেন্টাল কোর্সটি চার বছরের, যা এমবিবিএসের তুলনায় এক বছর কম। এবং মেডিকেলের তুলনায় ডেন্টালে অপেক্ষাকৃত কম মেধাসম্পন্ন ছাত্রছাত্রী ভর্তি হন, যা মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল এবং পরবর্তী সময়ে ভর্তিপদ্ধতি দেখে বোঝা যায়।
আমরা অনেকেই জিপিএ-৫-এর কম পাওয়ার দরুন—ভর্তি পরীক্ষায় ১০০-এর মধ্যে ৩০-এর ওপর নম্বর পেয়েও ১২০-এর সামান্য কম পাওয়ায় বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি হওয়ার আবেদন করার সুযোগ হতে বঞ্চিত হতে যাচ্ছি। এ অবস্থায় আমাদের আবেদন, এমবিবিএসের ন্যূনতম যোগ্যতা ১১৫ এবং ডেন্টালে ১১০ করে আমাদের ডাক্তার হয়ে মানবসেবা করার সুযোগ দিন।
আদ-দ্বীন, ঢাকা।