ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩০ জুন প্রথম আলোয় প্রকাশিত মিজানুর রহমান খান রচিত ‘স্পিকার, ড. মিজানের কমিশন ও লিমন’ নিবন্ধের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে কমিশনের বক্তব্য নিচে দেওয়া হলো: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং চারজন সদস্যকে দ্বিতীয় মেয়াদের জন্য আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ১৮.০৬.২০১৩ তারিখের আইন-বিবিধ-১৬/০৮ (অংশ-১)-৫৩৮ থেকে ৫৪০ নম্বর স্মারকের মাধ্যমে দ্বিতীয় মেয়াদের জন্য রাষ্ট্রপতি নিয়োগ দান করেছেন। মানবাধিকার, শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণে অবদানের জন্য অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বর্তমানে এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ওয়ার্ল্ড টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, ডাকসুর একমাত্র নির্বাচিত নারী ভিপি অধ্যাপক মাহফুজা খানমকে কমিশনের নতুন সদস্য হিসেবে আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ১৮.০৬.২০১৩ তারিখের আইন-বিবিধ-১৬/০৮ (অংশ-১)-৫৪১ নম্বর স্মারকের মাধ্যমে রাষ্ট্রপতি নিয়োগ দান করেছেন। তিনি নিজ মেধা ও যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হয়ে এ নিয়োগ পেয়েছেন বলে কমিশন মনে করে। কমিশন এ-ও মনে করে যে দ্বিতীয়বারের জন্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং চারজন সদস্যসহ নতুন নিয়োগপ্রাপ্ত সদস্যের নিয়োগ যথাযথ পদ্ধতিতে আইনের বিধান অনুসরণ করে নিয়োগ দেওয়া হয়েছে। মানবাধিকার কমিশন আশা প্রকাশ করে, এরপর সব বিভ্রান্তির অবসান হবে এবং মানবাধিকার উন্নয়ন ও সুরক্ষায় সব মহল কমিশনের প্রতি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।

সচিব, জাতীয় মানবাধিকার কমিশন, বাংলাদেশ।