ভর্তি ফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের শিক্ষাব্যবস্থাও নিঃসন্দেহে এগিয়ে যাচ্ছে। তার পরও যথাযথ কর্তৃপক্ষসহ মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি আকর্ষণপূর্বক জানাচ্ছি যে বর্তমানে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ১০০ শতাংশ সরকারি বেতন-ভাতা প্রদানসহ রয়েছে অবসরকালীন ভাতার ব্যবস্থা।
তার পরও কেন রাজধানীসহ সারা দেশের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে প্রতিবছর ভর্তির সময় নতুন অথবা এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে প্রমোশন পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে হাজার হাজার টাকা নেওয়াসহ প্রতিবছর বাড়িয়ে দেওয়া হবে বেতন! তাহলে কি গরিব জনসাধারণের সন্তানেরা শিক্ষার আলোয় আলোকিত হবে না? উল্লিখিত শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন ও ভর্তি ফি কমানোর জন্য মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।
মো. শাহীন,
শাহজাহানপুর, ঢাকা।