জাতীয় রাজস্ব বোর্ড তাদের আয় বাড়ানোর স্বার্থে বাড়িভাড়া ব্যাংকের মাধ্যমে প্রদানের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে পত্রিকান্তরে প্রকাশ। সিদ্ধান্তটি গৃহীত হলে বলির পাঁঠা হতে হবে ভাড়াটিয়াদের৷ এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাথায় রাখছে বলে মনে হয় না।
বাড়িওয়ালার ভাড়া যদি ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হয়, তাহলে রাজস্ব আদায় বাড়বে বলে সংশ্লিষ্ট বিভাগের ধারণা। কিন্তু আমাদের ধারণা, এটি হলে ভোগান্তি হবে ভাড়াটিয়াদের। কারণ, কোনো বাড়িওয়ালাই তাঁদের পকেট থেকে কর পরিশোধ করবেন না। তাঁরা চাপিয়ে দেবেন তাঁদের ভাড়াটিয়াদের ওপর, অর্থাৎ যাঁরা ভাড়া থাকবেন তাঁদের বাড়িভাড়া আরেক দফা বাড়বে।
বাড়িভাড়া থেকে রাজস্ব আদায় করতে গিয়ে ভাড়াটিয়ারা যেন বলির পাঁঠা না হয়, তা অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসবে বলে আশা করছি।
আখতারুল আলিম
লোহাগড়া, নড়াইল।