পত্রপত্রিকায় প্রায়ই দেখে থাকি, ভারতীয় ভিসা সহজীকরণ হয়েছে৷ তাই চিন্তা করলাম, ভারত থেকে একটু ঘুরেই আসা যাক৷ আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা৷ আমার পৈতৃক নিবাস নীলফামারী শহরে৷ সেখান থেকে আমি ইন্টারন্যাশনাল পাসপোর্ট করেছি৷ রাজশাহী থেকে ভিসা করে দুবার ভারত ঘুরেও এসেছি৷ এবার মনে হলো, ঢাকা থেকে সরাসরি হয় কলকাতা, নাহয় শিলিগুড়ি যাব৷ সেই ইচ্ছা আর পূরণ হলো না৷ অনলাইন ভিসা ফরম পূরণ করে আমি সাক্ষাত্কারের তারিখ পেলাম গত ২৭ মার্চ৷ আমার স্ত্রীর তারিখ ছিল ৩১ মার্চ এবং ছেলের তারিখ ছিল ৩০ মার্চ৷ অনেকের কাছে শুনলাম, পরিবারসহ গেলে নাকি সুবিধা আছে৷ একসঙ্গেই নাকি জমা দেওয়া যায়৷ তাই সবাই মিলে ঢাকার হাইকমিশন অফিসে গেলাম সকাল সাড়ে সাতটার দিকে৷ গিয়ে দেখি পুরুষের লাইন বিরাট! নারীদের লাইন ছোট৷ সাক্ষাত্কার ছিল সকাল সাড়ে আটটায়৷ পরিবারের সবাই সঠিক সময়ে ঢুকে পড়লাম৷
একসময় ডাক পড়ল৷ এক ভদ্রমহিলা নিখুঁতভাবে সবকিছু দেখে-শুনে উনি একটি ছোট কাগজে ডাইরেক্টর (অ্যাডমিন) বরাবরে লিখে ফরমগুলো নিয়ে ১৫০ নম্বর রুমে যেতে বললেন৷ যথারীতি গেলাম৷ ডাইরেক্টরের দরজায় কিছুক্ষণ দঁাড়িয়ে থাকার পর উনি জমা নেওয়ার জন্য ফরমের ওপরে লেখে দিলেন৷
আবার সেই কাউন্টারে এলাম এবং তিনজনের জন্য ৪০০ x ৩ = ১২০০ টাকা চাইলেন৷ জমা দিলাম৷ তারিখ দিলেন ৩১ মার্চ৷ সেই মোতাবেক ছেলেকে পাঠালে সে ভিসা ছাড়া পাসপোর্ট ফেরত আনল৷ কাউকেও ভিসা দেনিন৷ কারও কাছ থেকে কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি৷ কথা বলার সময় নেই৷ ভারতে যাওয়ার পরিকল্পনা বাতিল হলো এবং টাকাগুলো গচ্চা গেল৷ আগে একবার স্ত্রী পাসপোর্ট জমা দিয়েছিল এবং ৪০০ টাকা জমা দিয়েছিল৷ তখনো ভিসা ছাড়া ফেরত দেওয়া হয়েছে৷ ছেলের পাসপোের্টর দুটি পাতা একসঙ্গে লেগে ছিল৷ ড্যামেজ বলে ফেরত দেওয়া হয়েছে৷ পরে আবার ঢাকা থেকে নতুন করে পাসপোর্ট জমা দেওয়া হলেও ভিসা পাওয়া যায়িন এবং সঠিক উত্তরও নেই৷
ভারত-বাংলাদেশের বর্তমান সম্পর্ক অত্যন্ত চমত্কার৷ ভারতে এ দেশ থেকে লোক এত কষ্ট করে কেন যাচ্ছে, সেটা বোঝাতে হবে৷ প্রধান কারণ চিকিত্সার জন্য, ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য, তীর্থভ্রমণ ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে এবং ঘুরতে৷
যদি সহজীকরণ হয়, তবে কঠিন কোনটি৷ আর যদি ভিসাই না দেবে, তাহলে কাউন্টার থেকেই ফেরত দিতে পারত৷ টাকাগুলো গচ্চা যেত না এবং আশাও করতাম না যে ভিসা পাব, ভারতে যাব৷ কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন, চিন্তাভাবনা করে সত্যিকারের সহজ উপায় বের করুন এবং মানুষের কষ্ট কমান৷
কাজল কুমার কুণ্ডু
সাবেক সিভিল সার্জন৷