ভুক্তভোগী দুবাইপ্রবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের শ্রমবাজারের মধ্যে দুবাই অন্যতম। দুবাই থেকে প্রতি মাসে উল্লেখযোগ্য মাত্রায় রেমিট্যান্স আসে। কিন্তু সম্প্রতি বৈশ্বিক বাণিজ্যিক প্রদর্শনী ‘ওয়ার্ল্ড এক্সপো ২০২০’-এর ভেন্যু নির্বাচনে দুবাইয়ের পরিবর্তে রাশিয়াকে সরাসরি সমর্থন করায় বাংলাদেশিদের ওপর ক্ষিপ্ত হয় দুবাই কর্তৃপক্ষ। সরাসরি সমর্থন না জানিয়ে গোপনীয়ভাবে সমর্থন করে এই হীন পরিস্থিতি মোকাবিলা সম্ভব ছিল। যে কাজটি করে নেপাল উভয় কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো রেখেছে।
অন্যদিকে দুবাইয়ে থাকা আত্মীয়স্বজন ও মিডিয়া সূত্রে জানতে পারলাম, আবুধাবি, দুবাই ও শারজাসহ বিভিন্ন শহরে বাংলাদেশিদের টার্গেট করে ধরপাকড় অভিযান পরিচালনা করছে সে দেশের পুলিশ। দুবাইয়ে ভুক্তভোগীরা বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার প্রতি দাবি, দেশ ও জাতির কথা বিবেচনা করে দুবাইয়ে অবস্থানকারী শ্রমিকদের পেশাগত নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।
হামিদ খান, নরসিংদী।