ভুয়া মুক্তিযোদ্ধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ জানুয়ারি ২০১৪ প্রথম আলোতে ‘মুক্তিযোদ্ধার ভুয়া সনদ’ নামক প্রতিবেদনটি হয়তো সবার বিবেককে নাড়া দিয়েছে। আমরা দেখেছি, সব সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের তালিকা হয়। এ সময়ে প্রভাবশালীরা মুক্তিযোদ্ধার ভুয়া সনদ বিক্রি করেন। মুক্তিযুদ্ধ না করেও যাঁরা ভুয়া সনদের মাধ্যমে মুক্তিযোদ্ধা সেজে বসে আছেন, তাঁরা দেশের শত্রু। অথচ এমনও মুক্তিযোদ্ধা রয়েছেন, যাঁরা সত্যিই মুক্তিযোদ্ধা কিন্তু তাঁরা সনদ নেননি। এ রকম অনেক মুক্তিযোদ্ধা আজ ভিক্ষা করেন বা দিনমজুরি করে জীবিকা নির্বাহ করছেন। এসব উপেক্ষিত মুক্তিযোদ্ধার যথাযোগ্য মর্যাদা নিশ্চিত করার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে অনুরোধ রইল। পাশাপাশি কেউ যেন মুক্তিযোদ্ধার ভুয়া সনদ ক্রয়-বিক্রয় করতে না পারে, সেদিকে কঠোর দৃষ্টি দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

ইনতাজ আলী

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।