নানা ধরনের অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অন্তত চার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে বেসিক ব্যাংক থেকে৷ আর এই লুটপাটের জন্য অভিযোগের মূল িতরটি রয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল হাইয়ের দিকে৷ বাংলাদেশ ব্যাংকের একাধিক অনুসন্ধানে একদিকে যেমন ঋণ অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে ব্যাংকের কোটি কোটি টাকা লোপাটের বিষয়টি চিিহ্নত হয়েছে, অন্যদিকে তেমনি নিয়োগ থেকে নানা ধরনের প্রশাসনিক দুর্নীতি প্রকাশিত হয়েেছ। আর এসব কর্মকাণ্ডে চেয়ারম্যানের নেতৃত্বে পরিচালনা পর্ষদের ক্ষমতার অপব্যবহারের বিষয়ও নিশ্চিত হওয়া গেছে৷ ফলে একসময়ের লাভজনকভাবে পরিচালিত রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকটি এখন তাই লোকসানের মুখে পড়েছে। ব্যাংকের শৃঙ্খলা ভেঙে পড়েছে। গণমাধ্যমসহ বিভিন্ন মহলের সমালোচনার মুখে শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অপসারণ করেছে আর পরিচালনা পর্ষদ ভেঙে দিতে অর্থ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে। কিন্তু পর্ষদ দিব্যি বহাল রয়েছে, আর চেয়ারম্যান রয়ে গেছেন ধরাছেঁায়ার বাইরে।
উদ্বেগজনক বিষয় হলো, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেসিক ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে রািজ হচ্ছেন না৷ পর্ষদ ভেঙে দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে লেখা পত্রটি তিনি ভালোভাবে নেননি। আবার এই সপ্তাহেই ব্যাংকটির দুরবস্থার জন্য পর্ষদের দুর্বৃত্তপনাকে দায়ী করলেও পর্ষদ ভাঙা বা পর্ষদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনীহা প্রকাশ করেছেন৷ আমাদের স্মরণে আছে যে হল-মার্ক কেলেঙ্কারির পরও সোনালী ব্যাংকের পর্ষদকে বাঁচিয়ে সব দায়-দোষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর চাপানোর চেষ্টা হয়েছিল। তবে সোনালী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করতে হয়েছিল। স্বাভাবিকভাবে তাই প্রশ্ন জাগে, অর্থমন্ত্রী িক কোনো কারণে বেসিক ব্যাংকের পর্ষদকে, বিশেষত চেয়ারম্যানকে রক্ষা করতে আগ্রহী? চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন—এ কথা বলে তিনি আসলে কী বোঝাতে চাইছেন?
এটি এখন সবার কাছে পরিষ্কার যে বেসিক ব্যাংকের চেয়ারম্যান বিগত দিনগুলোয় ব্যাংকে যথেচ্ছাচার চালিয়েছেন সরকারের শীর্ষ পর্যায়, বিশেষত প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের যোগাযোগ ও ঘনিষ্ঠতার কথা বলে। তিনি এতটাই বেপরোয়া যে প্রধানমন্ত্রীর নাম ভাঙাতে এতটুকু দ্বিধা করেননি। বাংলাদেশ ব্যাংকও সব জেনেশুনে নির্লিপ্ত বসে ছিল। যদিও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় যে ‘রাজনৈতিক চাপের কারণে’ তারা অনেক কিছু করতে পারে না। কিন্তু বাংলাদেশের মতো একটি দেশে এই চাপ সামলিয়ে ব্যাংকের অনিয়ম-জালিয়াতি নিয়ন্ত্রণ করার কাজ বাংলাদেশ ব্যাংককেই করতে হবে৷ আমাদের প্রশ্ন, গত এক মাসে বেসিক ব্যাংকের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো বাংলাদেশ ব্যাংক গ্রহণ করল, তা িক রাজনৈতিক চাপমুক্তভাবে করতে পেরেছে? নাকি চাপ মোকাবিলা করে?
তবে বাংলাদেশ ব্যাংক যখন বেসিক ব্যাংককে নিয়মনীতির মধ্যে আনতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে, তখন আবার অর্থ মন্ত্রণালয় নমনীয় হয়ে উঠেছে৷ অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো পালাক্রমে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ, বিশেষত চেয়ারম্যানকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে৷ এ ধরনের বার্তা দিয়ে সরকার তথা অর্থমন্ত্রী ব্যাংক লুটপাটকেই উৎসাহিত করছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়৷