মহার্ঘ ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আশা করেছিলেন, এ বছরের চলতি বাজেটে পে-স্কেল অথবা মহার্ঘ ভাতা কার্যকর করা হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সেটা হয়নি। পে-স্কেল অত্যন্ত প্রয়োজন ছিল সীমিত আয়ের কর্মকর্তা-কর্মচারীদের। কারণ, সর্বশেষ পে-স্কেল ২০০৯ সালে কার্যকর করা হয়েছিল এবং ২০০৯ সালের বাজারদর ও ২০১৩ সালের বাজারদর এক নেই।

সামাজিক ও অর্থনৈতিক সব পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্বিষহ অবস্থায় আছেন। আর কয়েক দিন পর রোজা শুরু হবে। এরই মধ্যে কিছু দ্রব্যের দাম বেড়েছে এবং রোজা আসার পর প্রায় সব দ্রব্যের মূল্য আরও বৃদ্ধি পাবে। এ ঘটনা প্রতিবছর ঘটছে এবং এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এ কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আরও বিভীষিকাময় অবস্থায় পড়তে হবে এবং রোজার পর ঈদ উৎসব করাও অনেকের জন্য কষ্টকর হয়ে পড়বে।

বর্তমান সরকারের কাছে অনুরোধ, পে-স্কেল যেহেতু সম্ভব হবে না, তাই মূল বেতনের শতকরা ৩০ ভাগ মহার্ঘ ভাতা রোজা শুরু হওয়ার আগেই কার্যকর করা হোক। যদি সেটা সম্ভব না হয়, তাহলে অন্তত চারটি ইনক্রিমেন্ট দেওয়া হোক, যাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের পরিবার নিয়ে সিয়াম সাধনা পরিপূর্ণভাবে করতে পারেন এবং আনন্দের সঙ্গে ঈদ উৎসব করতে পারেন।

মো. আরিফুর রহমান

সহকারী ব্যবস্থাপক

সাধারণ বীমা করপোরেশন।