মহার্ঘ ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোকে যাঁরা সচল রেখেছেন, সেসব কর্মকর্তা ও কর্মচারীর মহার্ঘ ভাতা বা ইনক্রিমেন্ট অবশ্যই দরকার। কারণ, তাঁদের বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে আয় কোনোভাবেই সংগতিপূর্ণ নয়। যে যাঁর অবস্থানে প্রায় সবাই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, যা পারিবারিক ও সামাজিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। ২০০১ সালে সর্বশেষ পে-স্কেল হয়েছিল। ২০০৯ সালের পর ২০১৩ সাল পর্যন্ত প্রাইভেট প্রতিষ্ঠানের বেতন সরকারি প্রতিষ্ঠানের বেতনের চেয়ে বহুগুণে বেড়েছে। এটা অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের সৃষ্টি করছে, যা কোনোভাবেই কাম্য নয়।

যুক্তিসংগত মহার্ঘ ভাতা বা ইনক্রিমেন্ট আজ শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরই দাবি নয়, এটি এখন সময়ের দাবি। তাই বর্তমান সরকারের কাছে আমরা বিনয়ের সঙ্গে দাবি ও অনুরোধ করছি, কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব যুক্তিসংগত মহার্ঘ ভাতা বা ইনক্রিমেন্ট প্রদানে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

মো. আরিফুর রহমান

সহকারী ব্যবস্থাপক, সাধারণ বীমা করপোরেশন।