প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। সময়োপযোগী সিদ্ধান্তের জন্য সরকারকে ধন্যবাদ। অবসরভোগী কর্মকর্তা-কর্মচারী, যাঁরা অবসর গ্রহণ করার সময়ে পেনশন সমর্পণ করেছেন, তাঁরা পেনশনের অর্ধেক উৎসবের সময়ে পান। এই পরিমাপ টাকা উৎসবে আনন্দে বর্তমান বাজারে খুবই অপ্রতুল এবং অর্থনৈতিক কষ্ট লাঘব করতে অক্ষম।
অবসরভোগীরা দেশ, জনগণ ও সরকারকে তাঁদের পরিশ্রম ও মেধা দ্বারা আন্তরিকভাবে সেবা দিয়েছেন। তাই অবসরভোগী কর্মকর্তা-কর্মচারীদের অর্থকষ্ট লাঘব করার জন্য মহানুভব সরকারকে উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা অন্তত ৮০ শতাংশ পর্যন্ত বর্ধিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সরকারের উদ্যোগকে অবসরভোগীরা স্বাগত জানাবেন।
মো. আনোয়ার হোসেন
অবসরপ্রাপ্ত অধ্যাপক, ঢাকা কলেজ।