মহাসড়কটি চালু করা হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি খুবই ব্যস্ত। রাত-দিন ২৪ ঘণ্টা হাজার হাজার যানবাহন আসা-যাওয়া করে, প্রায়ই সড়কটিতে যানজট থাকে। কিন্তু চার লেন চালু হওয়ার পর কিছুটা হলেও জট কম হবে। আনুমানিক ৪০ শতাংশ চালু হয়েছে। সড়কটি নির্মাণ বর্তমান সরকারের সবচেয়ে বড় অবদান। তাই যত দ্রুত সম্ভব এ সরকারের আমলেই সড়কটি (চার লেন) চালু বা শেষ করার জন্য অনুরোধ করছি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পারাপার হতে গিয়ে লোকজনের নিহত বা আহত হওয়া বা ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকা প্রতিদিনের ঘটনা। সড়কটির দুই পাশে হাজার হাজার অফিস-আদালত রয়েছে। ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। সড়কটি বাকি ৬০ শতাংশ (চার লেন) চালু হলে দুর্ঘটনা, প্রাণহানি, রাস্তার জট অনেকটাই কমে যাবে।
এ ব্যাপারে যোগাযোগমন্ত্রী মহোদয়সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
ছালেহ আহমেদ
উত্তর রামপুর, বিশ্বরোড, কুমিল্লা।