মা-বাবার উৎকণ্ঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রীদের মা-বাবা তাঁদের সন্তানদের জীবন নিয়ে গভীর উৎকণ্ঠা আর শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে পত্রপত্রিকা ও দূরদর্শনে কিছুসংখ্যক ছাত্রের হাতে কলমের পরিবর্তে আগ্নেয়াস্ত্র ও ধারালো দা-কুঠার দেখে হতভাগ্য মা-বাবারা নির্ঘুম রাত কাটাতে বাধ্য হচ্ছেন। টেন্ডারবাজি ও আধিপত্য বিস্তারের মরণ খেলায় আজ ছাত্ররা অন্য দল তো দূরের কথা, নিজেদের দলের মধ্যেই রক্তের হোলি খেলছে। আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে—এ কথা বলার পরিবর্তে আমার সন্তান যেন বেঁচে থাকে—প্রত্যেক পিতামাতা সর্বশক্তিমানের কাছে আজ এমনটিই প্রার্থনা করছেন।
তাই ছাত্রদের নিরাপদ জীবনযাপন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব মহলের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
সমীর বরণ পাইক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত
ছাত্রের বাবা।