মান বণ্টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয় একটি বিশাল আকৃতির বিশ্ববিদ্যালয়, যার ক্যাম্পাস বাংলাদেশজুড়ে। উচ্চ মাধ্যমিক স্তর শেষ করে শেষ ভরসাস্থল হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়কেই পান শিক্ষার্থীরা। অথচ সেখানে বহুল সমস্যা বিদ্যমান। সেশনজটের মতো দীর্ঘস্থায়ী সমস্যা নিয়ে সরকারি চাকরির বয়স নিয়ে সর্বদা ভীত থাকেন শিক্ষার্থীরা।

নতুন করে একটি সমস্যা যোগ হয়েছে প্রশ্নপত্রের মান বণ্টনে। বর্তমানে ১০০ নম্বরের পরীক্ষায় ৮০ নম্বর লিখিত, ২০ নম্বর ক্লাসে উপস্থিতি এবং ইনকোর্স (টিউটোরিয়াল) পরীক্ষায় নম্বরের জন্য জাবির নোটিশে বলা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে কলেজে শিক্ষকদের সন্তুষ্টি ও অসন্তুষ্টির ওপর এই ২০ নম্বর নির্ভর করছে, যা শিক্ষকদের দুর্নীতির সুযোগও সৃষ্টি করছে। ম্যানেজমেন্ট ফি, পরীক্ষার ফি প্রভৃতির নাম বলে তারা টাকা হাতিয়ে নিচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে। এই পরিস্থিতির অসহায় শিকার আমরা শিক্ষার্থীরা। এ অবস্থায় শিক্ষকদের দুর্নীতি থেকে বাঁচাতে ও আমাদের অসহায়ত্বের অবসান করতে সংশিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মাহ্মুদা, রংপুর ।